ট্রেবল জয়ের হাতছানি পিএসজির

0
253
ছবি সৌজন্যে : এক্স

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে মুখোমুখি হচ্ছে পিএসজি ও ইন্টার মিলান।ইতিহাসের হাতছানি লা পারিসিয়ানদের। প্রথমবার ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের পাশাপাশি ট্রেবল জয়ের হাতছানি তাদের। তবে সুযোগ দিতে নারাজ ইন্টার মিলান। ট্রফি উৎসব করে সিজনের ইতি টানতে চায় নেরাজ্জুরি। মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় শুরু হবে হাইভোল্টেজ ফাইনাল।

১৮৯ ম্যাচের পর নিষ্পত্তির অপেক্ষায় নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগ। একদিকে ইন্টার মিলানের দেড় দশকের অপেক্ষা ঘুচানোর মিশন। অন্যদিকে পিএসজির ইতিহাস গড়ার হাতছানি।ইউরোপিয়ান শ্রেষ্ঠত্ব অর্জনের পাশাপাশি প্রথমবার ট্রেবল জয়েরও সুযোগ লা পারিসিয়ানদের। মিউনিখ বলেই আশার বেলুন ঊর্ধ্বমুখি পিএসজির।

জার্মানির এই শহরে হওয়া আগের ৪ ফাইনালে প্রত্যেকবারই নতুন চ্যাম্পিয়ন পেয়েছে টুর্নামেন্ট। পরিসংখ্যানেও এগিয়ে এনরিকের দল। দু’দলের ৫ দেখায় তিন জয় পিএসজির।পিএসজি কোচ লুইস এনরিকে বলেছেন, প্যারিসে ইতিহাস গড়াই তাঁর সবচেয়ে বড় অনুপ্রেরণা। ভয় পাওয়ার কিছু নেই। পুরো সিজনেই তা প্রমাণ করেছেন। জানেন না ভাগ্যে কি আছে। তবে সর্বোচ্চ দিয়ে সমর্থকদের মুখে হাসি ফুটাতে তাঁরা প্রস্তুত।