গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Sports কঠিন প্রতিপক্ষ রিয়ালের, পিএসজির মুখোমুখি বার্সা

    কঠিন প্রতিপক্ষ রিয়ালের, পিএসজির মুখোমুখি বার্সা

    0
    106
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    আবারও লিগ পর্বে লিভারপুলকে পেয়েছে রিয়াল মাদ্রিদ।প্রতিপক্ষের মাঠ অ্যানফিল্ডে ম্যাচটি খেলবে লস ব্লাংকোরা। বার্সেলোনা পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি এবং ফিফা ক্লাব বিশ্বকাপ জেতা চেলসিকে।

    মোনাকোতে হয়েছে চ্যাম্পিয়নস লিগের এবারের আসরের লিগ পর্বের ড্র।লিভারপুল ছাড়াও রিয়াল মুখোমুখি হবে আরেক ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি, ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস, বেনফিকা, মোনাকোর মতো দলগুলোর। পিএসজি, চেলসি ছাড়াও বার্সেলোনা পেয়েছে নিউক্যাসল ইউনাইটেড, অলিম্পিয়াকোস, ফ্রাংকফুর্টের মতো দলকে। চ্যাম্পিয়নশিপ ধরে রাখার মিশনে পিএসজি পেয়েছে বার্সেলোনা,বায়ার্ন মিউনিখ, লেভারকুসেন, টটেনহামের মতো শক্তিশালী দলকে। পিএসজি ছাড়াও বায়ার্ন মুখোমুখি হবে আর্সেনাল,চেলসি, লিসবনের মতো দলের।ইংলিশ ক্লাব আর্সেনাল মুখোমুখি হবে ইন্টার মিলান,অ্যাতলেতিকো মাদ্রিদ, বায়ার্নের মতো দলের বিপক্ষে। ম্যানসিটি পেয়েছে বরুশিয়া ডর্টমুন্ড, রিয়াল মাদ্রিদ ও নাপোলিকে।গত আসরের ফরম্যাটেই এবারও ৩৬ দল নিয়ে হচ্ছে লিগ পর্ব। লিগ পর্ব শেষে শীর্ষ আট দল উঠে যাবে নক আউটে।এরপর টেবিলের নবম থেকে ২৪তম দল দু’ লেগের প্লে অফ খেলবে শেষ ষোলোয় বাকি আটটি স্থানের জন্য। আর ২৫ থেকে ৩৬ নম্বরে থাকা ক্লাবগুলো সরাসরি ইউরোপিয়ান ফুটবলের সব ধরনের প্রতিযোগিতা থেকে বাদ পড়বে। লিগ পর্বে পারফরম্যান্সের দিক থেকে ওপরের দিকে থাকা দলগুলো নক আউটের ড্রতে সুবিধা পাবে।

    প্রতিটি দল খেলবে লিগ পর্বে আটটি করে ম্যাচ।এই আট ম্যাচের চারটি তারা খেলবে ঘরের মাঠে এবং অন্য চারটি প্রতিপক্ষের মাঠে। ১৬ সেপ্টেম্বর শুরু লিগ পর্বের লড়াই। হাঙ্গেরির পুস্কাস অ্যারেনায় ফাইনাল হবে ১০ মে।