
ইউরোপিয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই,পিএসজি রোমাঞ্চকর এক ম্যাচে ৩-১ গোলে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত ৩-৩ গোলের ড্র করেছে স্ট্রাসবুর্গের বিপক্ষে।
লিগ আঁতে ঘরের মাঠে ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিক পিএসজি। দিজিরে দুয়ের পাস থেকে বল পেয়ে চমৎকার ফিনিশিংয়ে জাল খুঁজে পান ব্র্যাডলি বারকোলা। তবে ১৭ মিনিটের মধ্যেই সমতায় ফিরে স্ট্রাসবুর্গ।দুয়েরই আপন বড় ভাই গুয়েলা দুয়ের ক্রস থেকে হেডে গোল করেন জোয়াকিন পানিচেলি। এরপর বিরতির ঠিক আগে স্ট্রাসবুর্গকে এগিয়ে দেন দিয়েগো মোরেইরা। বক্সের ডান প্রান্ত থেকে নেওয়া তার আলতো শট পিএসজি গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়ায়। বিরতির পর মাত্র ৪ মিনিটের মাথায় পানিচেলির দ্বিতীয় গোলের সুবাদে ব্যবধান বাড়ায় অতিথিরা।ঘরের মাঠে ৩-১ গোলে পিছিয়ে পড়ে আক্রমণাত্মক হয়ে ওঠে বর্তমান চ্যাম্পিয়নরা। ৫৮ মিনিটে গোলরক্ষক পেন্ডার্সের ফাউলে পেনাল্টি পায় স্বাগতিকরা। নিখুঁত স্পট কিক থেকে গোল করেন গঞ্জালো রামোস। ম্যাচের ৭৯ মিনিটে সেনি মায়ুলুর হেডে সমতায় ফেরে পিএসজি।তার প্রথম প্রচেষ্টা পেন্ডার্স ঠেকালেও ফিরতি বলে হেড করে গোল করেন তরুণ ফরাসি মিডফিল্ডার। ম্যাচের শেষদিকে আরো বেশ কিছু সুযোগ তৈরি করে পিএসজি। তবে জয়ের গোলটি মেলেনি। শেষ দিকে খভিচা কাভারেস্খেইয়ার দূরপাল্লার শট খুব অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে ড্র নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।উল্লেখ্য লিগ আঁতে গত ১৩ সিজনের মধ্যে ১১ বার ট্রফি জিতেছে পিএসজি, যার মধ্যে টানা শেষ চারটি সিজনও রয়েছে তাদের দখলে।
ই ড্রয়ে লিগ আঁর পয়েন্ট টেবিলে ৮ ম্যাচ শেষে ১৭ পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে স্ট্রাসবুর্গ, তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে মার্সেই ও লিওঁ।









