
ফিফা চ্যালেঞ্জার কাপের ফাইনাল জিতে ইন্টারকন্টিনেন্টাল কাপের চ্যাম্পিয়নশিপ মঞ্চ নিশ্চিত করেছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব ফ্লামেঙ্গো।
কাতারের আল-রাইয়ানের আহমাদ বিন আলী স্টেডিয়ামে মিশরীয় ক্লাব পিরামিডস এফসিকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে তারা। বুধবার ,১৭ ডিসেম্বর ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে চ্যাম্পিয়নশিপ লড়াইয়ে ফ্লামেঙ্গোর প্রতিপক্ষ ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই,পিএসজি। উসমান দেম্বেলে ও আশরাফ হাকিমিরা চ্যাম্পিয়নস লিগ জিতেই এই প্রতিযোগিতার ফাইনালে সরাসরি জায়গা করে নেন। চ্যালেঞ্জার কাপের সেমিফাইনালের ভেন্যুতেই চ্যাম্পিয়নশিপর জন্য মুখোমুখি হবে দু’ দল।তবে ফাইনালে ফ্লামেঙ্গোকে প্রতিপক্ষ হিসেবে মোটেও চাননি পিএসজি কোচ লুইস এনরিকে।ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে কাকে প্রতিপক্ষ হিসেবে পেতে চান এমন প্রশ্নের জবাবে পিএসজির কোচ মজা করে বলেছিলেন, অপেক্ষাকৃত অপরিচিত ক্লাব পিরামিডস এফসিকে তিনি পছন্দ করবেন।উল্লেখ্য, ইন্টারকন্টিনেন্টাল কাপের সেমিফাইনালে ক্রুজ আজুলকে ২-১ গোলে হারানোর পর চ্যালেঞ্জার কাপের ফাইনালে পিরামিডস এফসিকে হারায় ফ্লামেঙ্গো।ফ্লামেঙ্গো বর্তমানে দারুণ ছন্দে রয়েছে। তারা সম্প্রতি দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নস লিগ খ্যাত কোপা লিবার্তাদোরেস জিতেছে এবং এবারের ব্রাজিলিয়ান সিরি এ-এর ট্রফিও ঘরে তুলেছে।
কোচ ফিলিপে লুইস ২০২৪ সালের অক্টোবরে দায়িত্ব নেওয়ার পর থেকে ব্রাজিলিয়ান ক্লাবটি মোট পাঁচটি চ্যাম্পিয়নস জিতেছে।








