
ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালের আগে বড় এক ধাক্কা খেয়েছে পিএসজি। চেলসির বিপক্ষে ফাইনালে খেলতে পারবেন না ক্লাবটির দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়।চেলসির বিপক্ষে ফাইনালে খেলতে পারবেন না দুই গুরুত্বপূর্ণ ডিফেন্ডার,উইলিয়ান পাচো ও লুকাস হার্নান্দেজ। বায়ার্ন মিউনিখের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তারা সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
ফলস্বরূপ দু’ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তারা। সে নিষেধাজ্ঞার কারণে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে পারেননি, আবার খেলতে পারবেন না ফাইনালেও।তবে তাদের অনুপস্থিতি সেমিফাইনালে কোনো সমস্যা তৈরি করেনি পিএসজির জন্য। রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। উল্লেখ্য ২০২৫ সালে দুর্দান্ত ফর্মে আছে পিএসজি। ফরাসি লিগ চ্যাম্পিয়নশিপ জয়ের পর ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে ইতিহাস গড়ে প্রথমবারের মতো জিতেছে চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়নশিপ।
আর এখন মাত্র একটি জয় দূরে নতুন ফরম্যাটের ফিফা ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়নশিপ থেকে। সেই পথে তাদের শেষ প্রতিপক্ষ ইংলিশ ক্লাব চেলসি।যদিও পিএসজি ইতিমধ্যে অ্যাতলেতিকো মাদ্রিদকে ৪-০, বায়ার্ন মিউনিখকে ২-০, এবং রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়েছে।
