গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Sports সবার আগে ট্রফি জিতলো পিএসজি

    সবার আগে ট্রফি জিতলো পিএসজি

    0
    100
    ছবি সৌজন্যে : এক্স

    ৬টি ম্যাচ বাকি থাকতেই ফরাসি লিগ আঁ- এর ট্রফি জিতে নিয়েছে পিএসজি। এতে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে প্রথম ক্লাব হিসেবে ট্রফি নিশ্চিত করেছে ফরাসি এই দলটি। লিগে ১৩তম এবং টানা চতুর্থ শিরোপা জয়ের পথে পুরো সিজনে অপরাজিত থাকে ফরাসি জায়ান্টরা। অঁজের বিপক্ষে ড্র করলেই ট্রফি নিশ্চিত হয়ে যেত পিএসজির। ড্র নয়, ম্যাচটা তারা জিতেছে ১-০ গোলে।

    আর তাতেই ম্যাচ শেষে প্যারিসে হলো ট্রফি -উৎসব। লিগে এই সিজনে এখনো কোনো ম্যাচ হারেনি পিএসজি। ২৮ ম্যাচে ২৩ জয় ও পাঁচ ড্রয়ে তাদের পয়েন্ট ৭৪।এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে দু’ নম্বরে মোনাকো।লিগে শেষ ১৩ আসরে পিএসজি চ্যাম্পিয়ন হয়েছে ১১ বার।

    মধ্যে ২০১৬-১৭ ও ২০২০-২১ মৌসুমে রানার্স-আপ হয়েছে দলটি। ম্যাচের একমাত্র গোলটি করেন ডিজায়ার ডউ।ম্যাচের ৫৫ মিনিটে খিচা কাভারাস্কেইয়ার ক্রসে  দারুণ এক ভলিতে জালের ঠিকানা খুঁজে পান ফরাসি ফরোয়ার্ড। পিএসজির সামনে সুযোগ আছে এই  সিজনে ট্রেবল জেতার।