গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports লিওঁর মাঠে পিএসজির হাসি

    লিওঁর মাঠে পিএসজির হাসি

    0
    120
    ছবি সৌজন্যে : এক্স

    আক্রমণ ও পাল্টা আক্রমণ হলো সমানতালে। গোলও হলো একইভাবে। তাতে ম্যাচের মোড় বদল হলো বারবার।

    দুবার ব্যবধান ঘুচিয়ে লড়াই জমিয়ে তুলল লিওঁ, আশা জাগাল পয়েন্ট পাওয়ার। কিন্তু শেষ পর্যন্ত বিজয়ীর বেশেই মাঠ ছাড়ল পিএসজি।প্রতিপক্ষের মাঠে লিগ আঁয় রোমাঞ্চকর ম্যাচটি ৩-২ গোলে জিতেছে লুইস এনরিকের দল। দারুণ এই জয়ে আবার শীর্ষে ফিরল তারা।ওয়ারেন জাইরে এমেরির গোলে পিএসজি এগিয়ে যাওয়ার পর সমতা টানেন মোরেইরা। একটু পর খাভিচা কাভারাৎস্খেলিয়ার গোলে আবার এগিয়ে যায় সফরকারীরা। দ্বিতীয়ার্ধের শুরুতে সেই ব্যবধানও ঘুচিয়ে দেন মাইটল্যান্ড-নাইল্স। তবে শেষ সময়ে জোয়াও নেভেসের গোলটির জবাব আর দিতে পারেনি লিওঁ।গত সপ্তাহে বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে হারের হতাশা সামলে জয়ে ফিরল পিএসজি।১২ ম্যাচে আট জয় ও তিন ড্রয়ে ২৭ পয়েন্ট ফরাসি চ্যাম্পিয়নদের। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া মার্সেইয়ের পয়েন্ট ২৫।উসমান দেম্বেলে ও দিজিরে দুয়ের চোটে আক্রমণভাগ হয়ে পড়েছে নড়বড়ে।

    আশরাফ হাকিমি ছিটকে পড়ায় রক্ষণভাগও হয়েছে দুর্বল। সেই সঙ্গে মার্কিনিয়োসের মতো অভিজ্ঞ ডিফেন্ডারকে বেঞ্চে রেখে শুরুর একাদশ সাজান পিএসজি কোচ লুইস এনরিকে।