
ডাচ লিগে দাপট দেখিয়ে পাঁচ ম্যাচ হাতে রেখেই ট্রফি জিতে নিয়েছে পিএসভি আইন্দহোভেন। প্রতিদ্বন্দ্বী ফেইনুর্ড পয়েন্ট হারানোয় আগেভাগেই চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ভাসছে দলটি।
টেবিলের নিচের সারির দল ভোলেনডামের মাঠে গোলশূন্য ড্র করে ফেইনুর্ড।এর ফলে একদিন আগেই ইউট্রেখটের বিপক্ষে ৪-৩ গোলে জয় পাওয়া আইন্দহোভেনের ট্রফি নিশ্চিত হয়ে যায়।২৯ ম্যাচে ২৩ জয় ও ২ ড্রয়ে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আইন্দহোভেন। তাদের চেয়ে ১৭ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ফেইনুর্ড।
এটি আইন্দহোভেনের টানা তৃতীয় লিগ ট্রফি এবং মোট ২৭তম ট্রফি জয়। ডাচ লিগের ইতিহাসে সবচেয়ে সফল দল আয়াক্স আমস্টারডাম, যাদের সংগ্রহে রয়েছে ৩৬টি ট্রফি।
