গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Lifestyle কোলেস্টেরল-ডায়াবেটিস নিয়ন্ত্রণে ইসবগুল

    কোলেস্টেরল-ডায়াবেটিস নিয়ন্ত্রণে ইসবগুল

    0
    86
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    সাইলিয়াম বা ইসবগুল তৈরি হয় মূলত প্লান্টাগো ওভাটা উদ্ভিদের বীজের খোসা থেকে।এটি এক ধরনের আঁশ।কোলেস্টেরল কমানো থেকে রক্তে শর্করা নিয়ন্ত্রণ,ইসবগুলের উপকারিতা অসাধারণ। এটি একটি প্রাকৃতিক জোলাপ হিসেবে পরিচিত এবং ওভার-দ্য-কাউন্টার ওষুধ হিসেবে ইসপাগুলের খোসা ,ফাইবোগেল নামে পাওয়া যায়।

    গবেষণা অনুযায়ী সাইলিয়াম শরীরের হৃদযন্ত্র ও অগ্ন্যাশয়সহ বিভিন্ন অংশের জন্য উপকারী হতে পারে।বলা হয়েছে, সাইলিয়াম একটি বাল্ক-ফর্মিং ল্যাক্সেটিভ। এটি অন্ত্রে জল শোষণ করে, যার ফলে মল আরো নরম হয় এবং সহজে বের হয়।এটি কোষ্ঠকাঠিন্য কমাতে এবং হেমোরয়েড ও অ্যানাল ফিশারের মতো জটিলতা প্রতিরোধেও সাহায্য করতে পারে।কিছু গবেষণায় দেখা গেছে সাইলিয়ামের মতো দ্রবণীয় আঁশ কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। এক পর্যালোচনায় দেখা গেছে, প্রতিদিন ৬ থেকে ১৫ গ্রাম আঁশ গ্রহণ করলে খারাপ কোলেস্টেরল ,এলডিএল সর্বোচ্চ ২৪ শতাংশ এবং মোট কোলেস্টেরল সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।ওদিকে,আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে, কোলেস্টেরলের মাত্রা বেশি হলে বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ে, যার অনেকগুলো প্রাণঘাতীও হতে পারে।এগুলোর মধ্যে রয়েছে, হৃদরোগ, ডায়াবেটিস, করোনারি আর্টারি ডিজিজ, উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক ও স্ট্রোক।

    অন্যদিকে কিছু গবেষণায় দেখা গেছে ইসবগুল রক্তে শর্করার ভারসাম্য বজায় রাখতে ভূমিকা রাখতে পারে। তবে খাদ্য ও ওষুধ প্রশাসন জানিয়েছে, ডায়াবেটিস চিকিৎসায় ইসবগুল ব্যবহারের পক্ষে যথেষ্ট গবেষণা এখনো নেই। তাই ইসবগুল সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।