
প্রচার যুদ্ধে জমজমাট ভবানীপুর। চক্রবেড়িয়ায় বাড়ি, আবাসনে ঘুরে ঘুরে প্রচার সেরেছেন শুভেন্দু অধিকারী।
দিলীপ ঘোষের মনোনয়ন পর্ব শেষে বিকেলে ভবানীপুরে পৌঁছন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এরপর দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ঘুরে ঘুরে প্রচার করেছেন। সাধারণ মানুষকেও আবাসন, বাড়ি থেকে বেরিয়ে আসতে দেখা গিয়েছে। ফের একবার বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন সেটা ভবানীপুরের মানুষের স্বতস্ফূর্ত সাড়াই বলে দিচ্ছে। এদিকে মনোনয়ন জমার দিন অশান্তির ঘটনার পুলিশ আধিকারিকদের সাসপেন্ড করা হয়েছে।
সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেছেন ডিসি সাউথের নেতৃত্বে সেদিন এই ঘটনা ঘটেছে। এবার বাধা পেলেই থানায় অবস্থান করবেন বলে হুঁশিয়ারি দিয়েছে।
