
জনকল্যাণ শিবিরগুলোয় উপচে পড়া ভিড়ের কারণে আরও একদিন বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার জনকল্যাণ শিবিরের শেষদিন হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবারও রাজ্যজুড়ে এই শিবির চলবে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই শিবির থেকে কেন্দ্র এবং রাজ্যের সমস্তরকম সুবিধে মিলবে। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন এখনও পর্যন্ত ১ কোটি ৫ লাখ মানুষ আবেদন করেছেন। তাঁদের ফর্মের দেওয়া তথ্য ভেরিফিকেশন করে পোর্টালে তুলে দেওয়া হচ্ছে। যাঁদের নাম উঠবে জুলাই মামসে তাঁরা জুন মাসের টাকাও পেয়ে যাবেন অ্যাকাউন্টে। দরকারে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলাপে সহায়তা করবেন সরকারি অধিকারিকরা।
রাজ্যে দিকে দিকে হদিশ মিলছে পুরুষ লক্ষ্মীর। এজন্যই নতুন করে ফর্ম ফিল আপ করে তারপরেই অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হচ্ছে।
