
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কংগ্রেসের সন্ত্রাসবাদী তকমার মন্তব্য দেশ কোনোদিনও ক্ষমা করবে না। এমনই দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু।
কিরেণ রিজিজু বলেছেন, মল্লিকার্জুন খাড়গের এই মন্তব্যে তিনি ব্যথিত ও মর্মাহত, ক্ষুব্ধ। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছেন এবং কংগ্রেস সভাপতির বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রত্যেকটি সন্ত্রাসীকে নির্মূল করার অঙ্গীকার করেছে।
রিজিজু বলেছেন, প্রধানমন্ত্রীকে গালি দেওয়ার কংগ্রেসের এই ধারা ২০০৭ সাল থেকে চলে আসছে, যখন সনিয়া গান্ধী মৌত কা সওদাগর কথাটি ব্যবহার করেছিলেন।
