গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National পুদুচেরি বিজেপিরই

    পুদুচেরি বিজেপিরই

    0
    3
    ছবি সৌজন্যে : এক্স
    প্রত্যাশামাফিক জয়ে পুদুচেরিতে বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। আঞ্চলিক দল এনআর কংগ্রেসকে হাত করে সেখানে সরকার গঠনের পথে এনডিএ।
    পুদুচেরির ৩০ আসনের মধ্যে এনডিএ জোট-এ জয়ের ঘোষণা হয়ে গিয়েছে। এনআরসি জোট-কে ১৭ টি আসনে জয়ী দেখানো হয়েছে। অন্যদিকে কংগ্রেসকে ৮টি আসনে জয়ী ঘোষণা করা হয়েছে। এই কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষমতা ফের থাকছে গেরুয়া বহিনীর হাতে। পুদুচেরির ৩০ আসনের বিধানসভাতেও এআইএনআরসি-সহ এনডিএ জোট শক্তিশালী অগ্রগমন বজায় রেখে কেন্দ্রশাসিত অঞ্চলটিতে তাদের অবস্থান আরও সুদৃঢ় করেছে।
    থাট্টানচাভাডি আসনে এআইএনআরসি-র প্রতিষ্ঠাতা ও মুখ্যমন্ত্রী এন. রঙ্গস্বামী সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়েছেন। এআইএনআরসি, বিজেপি, এআইএডিএমকে এবং এলজেকে নিয়ে গঠিত এনডিএ জোট কংগ্রেস, ডিএমকে এবং ভিসিকে নিয়ে গঠিত ইন্ডিয়া ব্লকের চ্যালেঞ্জের মুখে পড়েছে।