
পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে এন. রঙ্গস্বামীকে আনুষ্ঠানিক ভাবে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এন. রঙ্গস্বামী শপথ নেওয়ার দিন থেকেই তাঁর নিয়োগ কার্যকর হবে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর কে. কৈলাশনাথন ইতিমধ্যেই রঙ্গস্বামীকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন। আগামী ১৩ মে এন. রঙ্গস্বামী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
এটি হবে তাঁর পঞ্চম দফায় মুখ্যমন্ত্রী পদে প্রত্যাবর্তন। ৯ এপ্রিল পুদুচেরি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ফল ঘোষণা হয় ৪ মে। ওই নির্বাচনে অল ইন্ডিয়া এনআর কংগ্রেস-নেতৃত্বাধীন এনডিএ জোট স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পায়। জোটের অন্য শরিক এআইএডিএমকে এবং লাচ্চিয়া জননায়াগা কাছি একটি করে আসন পেয়েছে।







