
অভিনেত্রী পূজা ব্যানার্জি ও তার স্বামী কুণাল ভার্মা, পীযূষ কোঠারি ও অন্যান্যদের বিরুদ্ধে অপহরণ ও মারধরের অভিযোগ এনেছে গোয়া পুলিশ। চলচ্চিত্র নির্মাতা শ্যাম সুন্দর দে-র কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করেছে গোয়া পুলিশ।
প্রাথমিকভাবে নির্মাতার স্ত্রী মালাবিকার অভিযোগের ভিত্তিতে ১২ জুন কলকাতার একটি থানায় ওই দম্পতির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। এক পুলিশ কর্তা জানিয়েছেন, ঘটনাটি তাদের এখতিয়ারে হওয়ায় মামলাটি উত্তর গোয়ার কালাঙ্গুট পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।বয়ান রেকর্ড করার জন্য শ্যাম সুন্দর দে-কে গোয়া পুলিশের সামনে হাজিরা দিতে বলা হয়েছিল। শ্যাম সুন্দর দে’র স্ত্রী এফআইআর-এ জানিয়েছেন, পূজা ব্যানার্জি ও কুণাল ভার্মার সঙ্গে তার স্বামীর পারিবারিক সম্পর্ক ছিল।উল্লেখ্য, শ্যাম সুন্দর দে’র ঝুলিতে ৫০টি ছবি রয়েছে। অভিযোগে বলা হয়েছে, তার সিনেমা প্রকল্পগুলোর জন্য বিনিয়োগকারী এবং ঋণদাতারা প্রায়শই তার কাছে যান এবং সেই ক্ষমতাবলে কুণাল এবং পূজার সাথে ঘনিষ্ঠ, প্রায় পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে, যারা তাকে তার ব্যবসায়িক প্রকল্পের জন্য ফান্ড দেওয়ার প্রস্তাব দেয়।মালবিকার দাবি, ৩১ মে তার স্বামী গোয়ায় তার সহকারীর সঙ্গে স্ক্রিপ্ট লেখার কাজ করছিলেন এবং ভাড়া করা গাড়ি চালাচ্ছিলেন। সেদিন একটি কালো রঙের গাড়ি শ্যাম সুন্দরের গাড়ি আটকায় এবং তাকে পূজা ব্যানার্জি, কোঠারি অপহরণ করে।
তাকে জোর করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়, যেখানে পূজা, কুণাল ভার্মা এবং ভাড়াটে গুন্ডারা তাঁকে মারধর ও নির্যাতন করে। ৬৪ লক্ষ টাকা দিতে না পারলে অভিযুক্তরা সিনেমা নির্মাতা শ্যাম সুন্দর দে-কে মাদক মামলায় মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়েছিলেন বলেও জানানো হয়।









