
নিজের কলেজ যোগেশচন্দ্র কলেজে সরস্বতী পুজো নিয়ে বিতর্কে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
এদিকে সরস্বতী পুজোয় বাধায় সরব হয়েছেন বিরোধীরা। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন তিনি মুখ্যমন্ত্রীকে রিপোর্টও দিয়েছেন। রবিবার তিনি কলেজে যাবেন বলেও জানিয়েছেন। শুক্রবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল পুলিশের যুগ্ম কমিশনার পদমর্যাদার কোনও আধিকারিকের নজরদারিতে কলেজে সরস্বতী পুজো হবে। যোগেশচন্দ্র কলেজের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিরক্তিপ্রকাশ করেছেন বলে জানা গিয়েছে। যদিও শিক্ষামন্ত্রীর দাবি কোথাও কোনও সমস্যা নেই। এরাজ্যে বিভিন্ন জায়গায় সরস্বতী পুজোয় বাধা দিচ্ছে তৃণমূল। অভিযোগ করে পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা অভিযোগ অভিযোগ করেছেন যাঁরা সরস্বতী পুজোয় বাধা দিচ্ছে এরা প্রত্যেকেই কেউ তৃণমূলের ছাত্রনেতা নয়ত বুথ সভাপতি বা স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
রাজ্যের বিরোধী দলনেতার আরও অভিযোগ এটা শুধু জেলাতেই নয় খাস কলকাতায় যোগেশচন্দ্র কলেজেও ছবিটা একই। সেখানে হাইকোর্টের নির্দেশে পুলিশ প্রহরায় সরস্বতী পুজো করতে হচ্ছে।






