দুর্যোগে এগোল পুজোর ছুটি, মঙ্গলবার থেকেই বন্ধ স্কুল

0
73
ছবি সৌজন্যে : নিজস্ব

প্রাকৃতিক দুর্যোগের কারণে মঙ্গলবার থেকে রাজ্যের সব সরকারি স্কুলে পুজোর ছুটি পড়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আইসিএসই, সিবিএসই বোর্ডের স্কুলগুলোয় ২ দিন ছুটি ঘোষণার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী।

সরকারি অফিসগুলোতেও কর্মীদের ২ দিন বাড়িতে থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন। বেসরকারি অফিসগুলোকে আগামী ২ দিন ওয়ার্ক ফ্রম হোনেরও অনুরোধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ববিদ্যালয়গুলোকে আগামী ২ দিন অনলাইনে ক্লাসের অনুরোধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগের কারণে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা বাতিল করা হয়েছে।

মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন এমন বৃষ্টি তিনি আগে কখনও দেখেন নি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। দুর্যোগ মোকাবিলায় প্রতিনিয়ত কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, মধ্যসচিব মনোজ পন্থ এবং পুলিশের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন।