প্রাক্তন আইএএস পূজার আগাম জামিনের আবেদন খারিজ

0
114
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

জালিয়াতি মামলায় প্রশিক্ষণরত প্রাক্তন আইএএস পূজা খেড়করের আগাম জামিনের আবেদন খারিজ করেছে দিল্লি হাইকোর্ট। গ্রেফতারি এড়াতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পূজা।

অতীতে সেই মামলায় রক্ষাকবচ দিয়েছিল আদালত। তবে সোমবার সেই রক্ষাকবচ তুলে নিয়েছেন বিচারপতি। এরপরেই তাঁকে গ্রেফতারিতে আর কোনও বাধা নেই। একই সঙ্গে আদালত জানিয়েছে, পূজা শুধু ইউপিএসসি-র সঙ্গে নয়, দেশের সঙ্গে ষড়যন্ত্র করেছেন। নভেম্বরেই পূজার মামলার শুনানি শেষ হয়েছিল দিল্লি হাইকোর্টে। তবে রায় সংরক্ষিত রেখেছিলেন বিচারপতি। সোমবার রায় দেওয়ার সময় বিচারপতি জানিয়েছেন, প্রাথমিক যা তথ্য মিলেছে, তা থেকে পূজার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রমাণ মিলেছে। আদালতের পর্যবেক্ষণ, পূজা ইউপিএসসি পরীক্ষায় সংরক্ষণের সুবিধা পেতে যে নথি ব্যবহার করেছেন তা ভুয়ো। তিনি কোনও ভাবেই সেই সংরক্ষণের আওতায় পড়েন না। তিনি যা করেছেন তা বড় ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। তিনি প্রশাসনকে প্রভাবিত করা চেষ্টা করেছেন।

আদালত আরও জানিয়েছে, যদি মামলাকারীর আগাম জামিন মঞ্জুর করা হয়, তবে তদন্তে প্রভাব পড়তে পারে। তাঁর বিরুদ্ধে ইউপিএসসি পরীক্ষা পাশ করার জন্য প্রবিসি এবং অক্ষমতার কোটার অধীনে প্রতারণা করে সুবিধা নেওয়ার অভিযোগ আনা হয়েছিল।