
পালা বদলের পরেই পুরোনো অস্ত্র আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা পূজালি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ আমিরুল ইসলাম-কে।
তাঁকে গ্রেফতার করেছে বিধাননগর পুলিশের এন এস সি বি আই থানার পুলিশ। ২০২৫-এ ২১ সেপ্টেম্বর ইন্ডিগোর মুম্বই গামী বিমানে ওঠার আগে লাগেজ স্ক্রিনিং করার সময় আচমকায় তার ব্যাগে ধাতব বস্তু লক্ষ্য করা গিয়েছিল। ব্যাগে তল্লাশি চালিয়ে ছয় রাউন্ড ৭.৬৫ কার্তুজ ও ম্যাগাজিন উদ্ধার হয়েছিল। তবে সেই সময় তৃণমূলের কাউন্সিলর প্রভাব খাটিয়ে রক্ষা পেয়েছিল। অবশেষে বজবজের পূজালির কাউন্সিলরকে অস্ত্রহ আইন ধারা মামলায় গ্রেফতার করা হয়েছে। এদিকে, ক্যানিং মহাকুমার ঘুটিয়ারি নারায়ণপুর এলাকায় তৃণমূলের নেতা সালাউদ্দিন সর্দারের পার্টি অফিসে পুলিশই তল্লাশিতে উদ্ধার প্রচুর পরিমাণে অস্ত্র।
সালাউদ্দিন-কে খুঁজতে হন্যে হয়ে তদন্তে নেমেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি। এলাকায় রয়েছে বিশাল পুলিশ বাহিনী।







