গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Entertainment পুনমের শরীরী হিল্লোল 

    পুনমের শরীরী হিল্লোল 

    0
    31
    ছবি সৌজন্যে : এক্স

    অভিনেত্রী পুনম পাণ্ডে,হট অ্যান্ড বোল্ড অবতারে সোশাল মিডিয়ায় উষ্ণতার পারদ চড়ান। খোলামেলা পোশাকে প্রকাশ্যে হাজির হতেই একেবারে নিন্দার ঝড়।

    কুম্ভ মেলায় যাওয়ার সময়ও পিছু ছাড়েননি নিন্দকেরা। তবে বারবারই বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে আপন ছন্দে জীবন উপভোগ করেন পুনম। বড়পর্দায় তাঁর উপস্থিতি দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় পুনমের অবাধ বিচরণ। ফের চর্চায় নেটদুনিয়ার সেনসেশন পুনম পাণ্ডে।সাগরপাড়ে গোলাপি বিকিনিতে পুনমের শরীরী হিল্লোলে ক্লিন বোল্ড নেটপাড়া। কখনও মাঝসমুদ্রে উষ্ণতা ছড়াচ্ছেন তো কখনও আবার ডায়েট ভুলে কবজি ডুবিয়ে খাচ্ছেন পছন্দের খাবার। শ্রীলঙ্কা সফরের নানান মুহূর্তের কোলাজ সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন পুনম।ছবি পোস্ট করে কন্ট্রোভার্সি ক্যুইন লিখেছেন, একটা ছবি যথেষ্ট নয়। তাই শ্রীলঙ্কায় কাটানো সব মুহূর্তগুলো একসঙ্গে শেয়ার করলাম। কমেন্ট বক্সজুড়ে পুনমের লুকের প্রশংসা। লাল হৃদয়ের ইমোজি থেকে ফায়ার ইমোজির ছড়াছড়ি। কখনও খোলা নীল দিগন্তের নিচে ক্যামেরাবন্দি তো কখনও আবার সেলফিতে মজে পুনম। বিছানার উপর চায়ের কাপ হাতেও নিজেকে ফ্রেমবন্দি করেছেন অভিনেত্রী।এদিকে বিদেশ বিভুঁইয়ে গিয়ে ডায়েটকে গুড বাই। কোল্ড ড্রিঙ্ক থেকে শুরু করে মনপসন্দ খাবার সবই ছিল তালিকায়। বাদ যায়নি চিপসের মতো জাঙ্ক ফুডও। ঘুরতে গিয়ে জীবন একেবারে বাঁধনহীন। শরীরচর্চা ভুলে ডুব দিয়েছিলেন বাহারি খানাপিনায়। পুনমের সোশাল পোস্টে তা একেবারে স্পষ্ট।কখনও নিজেকে মৃত ঘোষণা করে তো কখনও মহাকুম্ভে পুণ্যস্নান করতে গিয়ে বিতর্কে জড়িয়েছেন বিতর্কিত অভিনেত্রী পুনম।আরও ভাল করে বললে, বিতর্ক আর পুনম যেন এক সুতোয় গাঁথা। বোল্ড স্টাইল স্টেটমেন্ট ও ভিডিও পোস্ট করেও চর্চায় থাকেন অভিনেত্রী পুনম পাণ্ডে।

    সম্প্রতি এক রবিবাসরীয় ছুটির দিনে সোশাল মিডিয়ায় স্বল্পবসনা পুনের উদ্দাম নাচে বুঁদ হয়ে গিয়েছিল নেটপাড়ার সদস্যরা। মজা করে ক্যাপশনে লিখেছিলেন, আজ রবিবার, তাই ভাবছিলাম আপনাদের প্রত্যেকের ঘুম কেড়ে নেব।