সাময়িক বন্ধ পুণে বিমানবন্দরের রানওয়ে

0
37
ছবি সৌজন্যে : এক্স

শুক্রবার গভীর রাতে ভারতীয় বায়ুসেনার একটি বিমানের হার্ড ল্যান্ডিং-এর জেরে সাময়িক ভাবে বন্ধ হয়ে গিয়েছে পুণে বিমানবন্দরের রানওয়ে।

এর ফলে শনিবার সকাল পর্যন্ত যাত্রিবাহী বিমানের উড়ান এবং অবতরণ ব্যাহত হয়েছে। শনিবার সকালে বায়ুসেনার তরফে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করার চেষ্টা চলছে। ভারতীয় বায়ুসেনার একটি পরিবহণ বিমানের অবতরণের সময় বিপত্তির জেরে ওই ঘটনা বলে বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রের খবর। হার্ড ল্যান্ডিং-এর ফলে বিমানটি রানওয়েতে আটকে যাওয়ায় উড়ান-অবতরণ ব্যাহত হয়। তবে বায়ুসেনার বিমানের চালক ও ক্রু সদস্যেরা জখম হননি।

বিমানবন্দরের রানওয়েরও কোনও ক্ষতি হয়নি বলে জানিয়েছে বায়ুসেনা। বায়ুসেনার নিয়ন্ত্রণে থাকা পুণে বিমানবন্দরটি বাণিজ্যিক বিমান পরিবহণের জন্যও ব্যবহৃত হয়।