গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk পোর্শেকাণ্ড : ৯০০ পাতার চার্জশিট পেশ পুলিশের

    পোর্শেকাণ্ড : ৯০০ পাতার চার্জশিট পেশ পুলিশের

    0
    236
    porsche scandal
    porsche scandal

    পুণের পোর্শেকাণ্ড ঘটনার প্রায় দু’মাস পর আদালতে ৯০০ পাতার চার্জশিট জমা দিয়েছে পুণে পুলিশ। সেই চার্জশিটে সাতজনকে অভিযুক্ত হিসাবে উল্লেখ করা হলেও, নামই নেই সেই অভিযুক্ত কিশোরের।

    পুলিশ সূত্রে খবর, চার্জশিটে ৫০ জন সাক্ষীর বয়ান উল্লেখ করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, জুভেনাইল জাস্টিস বোর্ড-এর অধীনে কিশোরের মামলাটি থাকায় তার নাম চার্জশিটে উল্লেখ করা হয়নি। তবে যাদের অভিযুক্ত হিসাবে উল্লেখ করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে প্রমাণ লোপাট-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। চার্জশিটে কিশোরের বাবা-মা, সসুন জেনারেল হাসাপাতালের দুই চিকিৎসক, এককর্মী এবং আরও দুই ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। দুর্ঘটনাস্থল, ফরেন্সিক রিপোর্ট এবং ডিএনএ রিপোর্টও উল্লেখ করা হয়েছে ওই চার্জশিটে। গত মাসেই পোর্শেকাণ্ডে অভিযুক্ত কিশোরকে সংশোধনাগার থেকে মুক্তির আদেশ দিয়েছে বম্বে হাইকোর্ট।