গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk পোর্শেকাণ্ড : পুনের অবৈধ পাবগুলিতরে বুলডোজার

    পোর্শেকাণ্ড : পুনের অবৈধ পাবগুলিতরে বুলডোজার

    0
    245
    Porsche incident  Punes illegal pubs bulldozed
    Porsche incident Punes illegal pubs bulldozed
    পোর্শেকাণ্ডের পর এবার পুনের অবৈধ পাবগুলি বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। জানা গিয়েছে, বুধবার সকাল থেকে অবৈধ পাবগুলির নির্মান ভাঙতে অভিযান শুরু করেছে পুণে মিউনিসিপাল কর্পোরেশন।
    কোরেগাও এলাকার পাশাপাশি পুণের একাধিক জায়গার পাব, যেগুলি প্রশাসনকে না অবৈধ নির্মান করেছিল, সেগুলি ভাঙতে শুরু করেছে পৌরনিগমের আধিকারিকরা। পিএমসির ডেপুটি ইঞ্জিনিয়ার যোগেন্দ্র সোনাওয়ানে জানিয়েছেন, তাঁরা অভিযানের শুরুতেই দুটি অবৈধ পাব ভেঙেছে। এই অভিযান এখন চলবে। তাদের কাছে খবর আছে পুুণেতে এই রকম অনেক অবৈধ নির্মান রয়েছে। সেগুলির বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে। এদিকে, পুণের পোর্শেকাণ্ডে অভিযুক্ত কিশোরের বাবা বিশাল আগরওয়ালকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ছেলের কীর্তিতে গ্রেফতার হতে পারেন আশঙ্কা করে পুণে ছেড়ে পালিয়ে যান ওই ইমারাতি ব্যবসায়ী। গ্রেফতারির আগে তদন্তকারীদের চোখে ধুলো দিতে অনেক ভেবেচিন্তে ছকও কষেছিলেন। তবে ধাওয়া করে মহারাষ্ট্রের ছত্রপতি শম্ভাজিনগর থেকে তাঁকে পুলিশ গ্রেফতার করে।