পোর্শেকাণ্ড : পাবে ৪৮ হাজার খরচ অভিযুক্তের

0
181
Porsche scandal  Accused will get 48 thousand
Porsche scandal Accused will get 48 thousand
মাত্র ৯০ মিনিটে একটি পাবে ৪৮ হাজার টাকা খরচ করেছিল পুণেয় পোর্শেকাণ্ডে অভিযুক্ত কিশোর। এমনটাই সূত্রের খবর।
পুলিশ সূত্রে খবর, দুই ইঞ্জিনিয়ারকে গাড়ি নিয়ে চাপা দেওয়ার আগে কল্যাণ নগরের দু’টি পাবে গিয়েছিল অভিযুক্ত কিশোর। সেখানে মদ্যপান করে। বেশ কিছুক্ষণ সময়ও কাটিয়েছিল। প্রাপ্তবয়স্ক না হওয়া সত্ত্বেও কী ভাবে কিশোরকে মদ সরবরাহ করলেন পাব মালিকেরা, তা নিয়েই এখন প্রশ্ন উঠছে।পুণের পুলিশ কমিশনার অমিতেশ কুমার জানিয়েছেন, শনিবার রাত ১০টা ৪০ মিনিটে একটি পাবে বন্ধুদের নিয়ে পার্টি করেছিল অভিযুক্ত কিশোর। তারপর সেখান থেকে আরও একটি পাবে যায় সে। মোট ৯০ মিনিটের মধ্যে ৪৮ হাজার টাকা খরচ করেছিল সে। মহারাষ্ট্রের আবগারি দফতর মঙ্গলবারই ওই দু’টি পাব সিল করে দিয়েছে। পুলিশ আরও জানতে পেরেছে, শনিবার রাত সাড়ে ৯টা থেকে ১টার মধ্যে দু’টি পাবে বন্ধুদের নিয়ে পার্টি দিয়েছিল কিশোর। তারপর পার্টি শেষে গাড়ি নিয়ে বেরোয় সে। ঘণ্টায় ২০০ কিমি বেগে গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুই ইঞ্জিনিয়ারকে পিষে মারে বলে অভিযোগ।