শীর্ষ অপরাধীদের শাস্তি দেখতে চায় জামায়াত

0
136
ছবি সৌজন্যে : এক্স

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সব বিচার এই সময়ের মধ্যে হওয়া সম্ভব নয়। কিন্তু তাঁরা দৃশ্যমান কিছু দেখতে চান। দু-চারটা হলেও তাঁরা শীর্ষ অপরাধীদের শাস্তি দেখতে চান।

 সিলেটে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে তিনি এসব কথা বলেছেন।ডা. শফিকুর রহমান বলেছেন, তিন-তিনটি নির্বাচনে মানুষ তাদের অধিকার এবং পছন্দের দল বা ব্যক্তিকে বাছাই করতে পারেনি। তবে তাঁরা আশাবাদী, আগামী বছরের প্রথম অংশে এ নির্বাচন হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির বলেছেন, প্রাথমিক সংস্কারগুলো যদি করা না হয় এবং আগের মতো যদি নির্বাচন হয়, সেই নির্বাচন জাতির জন্য আরেকটি দুর্ভাগ্য ও বেদনার কারণ হবে। তাঁরা এটা দেখতে চান না এবং এটা হতে দিতে পারেন না। এজন্য প্রয়োজন সংস্কার ও অপরাধীর বিচার।