
মুমূর্ষু রোগীকে রেফারের অভিযোগে কলকাতা মেডিক্যাল কলেজের সুপারকে সাসপেন্ড করা হয়েছে। কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বেসরকারি হাসপাতালগুলোকে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্য সরকারের থেকে যারা মাত্র ১ টাকায় জমি নিয়েছেন, তাঁদের হাসপাতালের ১৫ শতাংশ বেড সাধারণ মানুষের জন্য তুলে রাখতে হবে। সরকারি হাসপাতালে অতিরিক্ত চাপ হলে সেখান থেকে রেফার করা রোগীদের ওই বেডগুলোতে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দিতে হবে।
তিনি আরও জানিয়েছেন হাসপাতালে দালাল চক্র রুখতে এবং রেফারের কোনও অভিযোগ থাকলে সরাসরি ২৪ ঘণ্টার কন্ট্রোল রুমে লাইভমনিটরিংয়েরর ব্যবস্থা করা হয়েছে।
