শাস্তিমূলক শুল্ক ঠিক, মন্তব্য জেলেনস্কির

0
80
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
ভারতের উপর আমেরিকার অতিরিক্ত শুল্ক চাপানোর সিদ্ধান্তকে সমর্থন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অবশ্য ভারত কিংবা প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নাম করেননি তিনি। আমেরিকার সংবাদমাধ্যম-কে একটি সাক্ষাৎকার দিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। সেখানেই তাঁকে চিনের তিয়ানজিন শহরে প্রধানমন্ত্রী মোদী এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক নিয়ে প্রশ্ন করা হয়েছিল।
সঞ্চালক ইউক্রেনের প্রেসিডেন্টের উদ্দেশে প্রশ্ন করেন, নরেন্দ্র মোদী ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিঙের বৈঠকের পর আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন ভারত আর রাশিয়াকে চিনের অন্ধকারে হারিয়ে ফেলেছেন। জবাবে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, যে সমস্ত দেশ রাশিয়ার সঙ্গে সমঝোতা করে চলেছে, সেই সমস্ত দেশের উপর শুল্ক আরোপ সঠিক সিদ্ধান্ত। এই প্রথম রুশ-ইউক্রেন যুদ্ধ নিয়ে ভারতের উদ্দেশে তোপ দেগেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখার জন্য ভারতের অধিকাংশ পণ্যের উপর আরও ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন।
হোয়াইট হাউস বিষয়টিকে নয়াদিল্লির বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ হিসাবেই দেখছে। হোয়াইট হাউসের কর্তাদের বক্তব্য, ভারতের মতো দেশগুলিকে অশোধিত তেল বিক্রি করে মস্কো যে মুনাফা করছে, সেই টাকা তারা ব্যয় করছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে। আমেরিকার সিদ্ধান্তকে অযৌক্তিক বলে দাবি করে রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রেখেছে ভারতও।