
জালিয়াতির অভিযোগে পাঞ্জাবের শাসকদল আম আদমি পার্টি’র বিধায়ক রমণ অরোরাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত বিধায়ককে গ্রেপ্তার করেছে ভিজিল্যান্স ব্যুরো।
জানা গিয়েছে সম্প্রতি জলন্ধর সেন্ট্রাল বিধানসভা আসনের এই বিধায়কের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিলেন তদন্তকারীরা। এরপরই গ্রেপ্তার করা হয় তাঁকে। এই ঘটনার পর দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।জানা যাচ্ছে, সুখদেব বশিষ্ঠ নামে পুরসভার এক আধিকারিকের সঙ্গে মিলে সাধারণ মানুষের থেকে বেআইনিভাবে টাকা আদায় করতেন অভিযুক্ত বিধায়ক রমণ অরোরা। পুরসভার প্ল্যানিং কমিশনের শীর্ষ এই আধিকারিক স্থানীয় বাসিন্দাদের ভুয়ো নোটিস জারি করতেন। এরপর ওই বাসিন্দাদের থেকে বেআইনিভাবে টাকা আদায় করতেন। এই দুর্নীতি চালানোর জন্য সুখদেবকে পুরসভার গুরুত্বপূর্ণ পদে বসান অভিযুক্ত বিধায়ক রমণ অরোরা।
দিনের পর দিন ধরে চলা এই কুকীর্তি নজরে আসার পর সুখদেবকে গ্রেপ্তার করা হয় সেখান থেকে উঠে আসে রমণ অরোরার নাম।








