
জিতলে সমস্যা নেই, হারলেই বলা হচ্ছে ভোট চুরি। শিলিগুড়ির অনুষ্ঠানে যোগ দিয়ে ভোট নিয়ে মুখ খুলেছেন রাজ্যপাল আর এন রবি।
তিনি বলেছেন দেশের আত্মবিশ্বাস ভেঙে দেওয়ার চেষ্টা চলছে। সাংবিধানিক সংস্থার বিশ্বাসযোগ্যতার ওপর প্রশ্ন তোলা হচ্ছে। রায় বিপক্ষে গেলেই বলা হচ্ছে আদালত সমঝোতা করেছে। জিতলে কোনও সমস্যা নেই।
হারলেই বলা হচ্ছে ভোট চুরি করা হয়েছে। তিনি আরও বলেছেন দেশের ভিতরে এবং বাইরের শত্রু মিলেই এই কাজ করেছে। এটা দেশের সংবিধান ভেঙে দেওয়ার প্রচেষ্টা বলে মনে করেন রাজ্যপাল আর এন রবি।
