
নন্দীগ্রামের দায়িত্ব ভোটারদের দিলেন শুভেন্দু অধিকারী। নিজের গড়ে সভা থেকে শুভেন্দু অধিকারী বলেছেন তিনি ভবানীপুর সামলাচ্ছেন, নন্দীগ্রামটা এখানকার ভোটাররাই সামলে নেবেন।
বুধবার রামনগর, পটাশপুরেও সভা করেছেন শুভেন্দু অধিকারী। এদিকে নন্দীগ্রামের বিডিওকে ভবানীপুরে নিয়ে যাওয়া নিয়ে মঙ্গলবার আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীকে গদ্দার বলে তোপ দাগেন। তারই পাল্টা শুভেন্দু অধিকারী বলেছেন পৃথিবীর সবচেয়ে বড় গদ্দার মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে রাজনৈতিক পরিচয় দিয়েছেন রাজীব গান্ধী। টিকিট দিয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়। কংগ্রেস থেকে বেরিয়ে যাওয়ার পর অটল বিহারী বাজপেয়ী আশ্রয় দিয়েছিলেন।
তারপর অটলজির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এরপর নন্দীগ্রামের মানুষের আত্মবলিদানের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন। না হলে আর মুখ্যমন্ত্রী হওয়া হত না।
