পুরীর জগন্নাথ মন্দিরে এবার ব্রেস্ট ফিডিং সেন্টার

0
95
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

দ্বাদশ শতাব্দীর প্রাচীন পুরীর মন্দির প্রাঙ্গনে একটি স্তন্যপান কেন্দ্র খোলার ঘোষণা করেছে মন্দির কর্তৃপক্ষ। এসজেডিএ-র প্রধান আধিকারিক অরবিন্দ পাধি এই প্রসঙ্গে জানিয়েছেন, এই ধরণের সুবিধা প্রদান সময়ের দাবি মেনে নেওয়া হয়েছে।

প্রতিদিনি বিপুল সংখ্যক মা একেবারে ছোট্ট সন্তানকে নিয়েও মন্দিরে আসেন। তিনি আরও বলেছেন, প্রশাসনের শাখা অফিসের কাছে স্তন্যপান কেন্দ্রটি পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কেন্দ্রটি গোপনীয়তা, স্বাস্থ্যবিধি এবং মা ও শিশুদের নিরাপত্তার ওপর জোর দেবে।

তিনি আরও বলেছেন, কেন্দ্রের দায়িত্ব একজন বিশেষ মহিলা সহকারীও থাকবেন। দীর্ঘদিন ধরেই এই ধরণের সুবিধার দাবি তোলা হচ্ছিল। এতদিনে তা সম্পূর্ণ হতে চলেছে বলে দাবি করেছেন তিনি।