স্নানযাত্রা উপলক্ষ্যে ভক্তদের ঢল পুরীতে

0
255
SNANJATRA UPOLAKSHE VAKTODER DHAL PURI TE
SNANJATRA UPOLAKSHE VAKTODER DHAL PURI TE
জগন্নাথ দেবের স্নানযাত্রার মধ্যে দিয়ে পুরীতে শুরু হয়েছে রথযাত্রার কাউন্ট ডাউন। জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে বহুভক্ত সাধারণ মানুষ এই স্নানযাত্রা উপলক্ষে হাজির হয়েছেন জগন্নাথধামে।
এদিন সকাল থেকেই বিভিন্ন পুজো আচার মধ্য দিয়ে পালিত হয়েছে জগন্নাথ দেবের স্নানযাত্রা। প্রথমে জগন্নাথ, তারপর বলরাম, শেষে সুভদ্রাকে পুষ্পাঞ্জলি দিয়ে মন্দিরের সেবায়েতরা তাঁদের স্নানবেদীতে নিয়ে যান। এরপর মঙ্গল আরতি ও সূর্যপুজো করে তিনজনের মহাস্নানের ব্যবস্থা করা হয়। মন্দিরের কুয়ো থেকে তোলা ১০৮ ঘটি জল দিয়েই স্নান করানো হয়েছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। সেই জলে ফুল, চন্দন, জাফরান ও কস্তুরীও মেশানো হয়। কথিত আছে স্নানের পর জ্বর আসে জগন্নাথদেবের। এই স্নানের পর জগন্নাথদেবের অঙ্গরাগরূপ যাতে কেউ দেখতে না পায় তারজন্য স্নানযাত্রার পর থেকে ১৫ দিন পুরীর মন্দিরের দরজা সাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়। ১৫দিন পর জ্বর ছাড়লে হবে লব কলেবর উৎসব। সেদিনই খোলা হবে জগন্নাথদেবের মন্দির। আগামী ৭ জুলাই পালন হবে সোজারথ। ওইদিনই রথে চড়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা।