ট্রেডমার্কের জন্য আবেদন পুরী মন্দিরের 

0
117
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
পুরী মন্দির ট্রেডমার্কের জন্য আবেদন জানিয়েছে। এমনটাই জানিয়েছে পুরী মন্দিরের কতৃপক্ষ। মন্দিরের একজন কর্মকর্তা জানিয়েছেন, শব্দের তালিকা চূড়ান্ত করা হচ্ছে। শ্রী জগন্নাথ ধাম স্থান, শ্রীমন্দির, মন্দির, মহাপ্রসাদ ভোগ, নীলাচল পুরী যা নীলাচল নামেও পরিচিত ধাম, বড় দণ্ড মন্দিরে যাওয়ার প্রধান পথ-এর মতো শব্দগুলির স্বত্ব দাবি করা হবে।
সম্প্রতি পুরীর মহারাজা দিব্যসিংহ দেবের সভাপতিত্বে শ্রী জগন্নাথ মন্দির পরিচালনা কমিটি একটি বৈঠক হয়। সেখানেই স্বত্ব সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এই বৈঠকে জেলা শাসক ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সিদ্ধান্ত নিয়ে শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন-র প্রধান প্রশাসক অরবিন্দ পাধি বলেছেন, পুরী মন্দিরের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য আছে।
তা যাতে অক্ষুন্ন থাকে ও রক্ষা করা যায় সেজন্য নামের স্বত্ব নেওয়ার চেষ্টা করা হবে। তাঁর মন্তব্য, দ্বাদশ শতাব্দীর এই মন্দিরের মূল আধ্যাত্মিক পরিচয়ের যাতে অপব্যবহার না হয় ও পবিত্রতা রক্ষা করা যায়, সেজন্য নয়া সিদ্ধান্ত নিতে চলেছে কর্তৃপক্ষ।