গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata পুরীর ঐতিহ্য অপমানিত : শুভেন্দু

    পুরীর ঐতিহ্য অপমানিত : শুভেন্দু

    0
    117

    দিঘায় জগন্নাথ ধামের বিগ্রহ নিমাণে নিম কাঠ চুরির মারাত্মক অভিযোগের পর আবারও রাজ্যকে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে ওড়িশার বিজেপি সরকারের মন্ত্রী প্রীতিরাজ হরিচন্দনের পদক্ষেপের প্রশংসা করেছেন।

    শুভেন্দু লিখেছেন, জগন্নাথ ধাম কালচারাল সেন্টার প্রকল্পের দলিলপত্রে জগন্নাথ ধাম কালচারাল সেন্টার নামে পরিচিতি দিলেও, তা প্রকৃতপক্ষে জগন্নাথ মন্দির হিসাবে প্রচারিত হচ্ছে। এমন পরিস্থিতিতে শুভেন্দু রাজ্য সরকারের প্রতি কঠোর ভাবে বলেছেন, এই ধরনের পদক্ষেপ শুধুমাত্র সংস্কৃতির ক্ষতি করছে না, বরং জাতিগত পরিচয়কেও বিপদে ফেলছে।

    পশ্চিমবঙ্গ সরকারের এই দালালি এবং প্রতারণামূলক কার্যক্রম জনসাধারণের কাছে সঠিকভাবে তুলে ধরা উচিত।