মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে পুরীর নাবালিকা

0
175
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
পুরীর বালাঙ্গা থানা এলাকার গোপীনাথপুরে গায়ে পেট্রল ঢেলে নাবালিকাকে পুড়িয়ে মারার চেষ্টায় যম-মানুষে টানাটানি জারি রয়েছে। দেহের ৭০ শতাংশ পোড়া নিয়ে ভুবনেশ্বরে এইমসে চিকিৎসাধীন রয়েছে সে। তবুও নাবালিকা লড়াই চালিয়ে যাচ্ছেন।
তার গায়ে পেট্রল ঢেলে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টার ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবি করেছে কিশোরীর পরিবার। ঘটনার ২৪ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও এখন অধরা রয়েছে দুষ্কৃতীরা। শুধুমাত্র হামলা, নাকি শ্লীলতাহানি-বা ধর্ষণের মতো ঘটনার পরে তাকে পুড়িয়ে মারার চেষ্টা, না ব্যক্তিগত আক্রোশ এইসব প্রশ্নের উত্তর খুঁজে বেরাচ্ছে পুলিশ।
নির্যাতিতার পরিবারের সদস্যদের দাবি, পাশের গ্রামে বন্ধুর বাড়িতে যাচ্ছিল সে। বন্ধুর বাড়ি পাশের গ্রামে হলেও নোয়াগোপালপর থেকে ৪০০-৫০০ মিটার দূরেই অবস্থিত। দিনের বেলা যাচ্ছিল বলে কেউ তাকে আটকায়নি। কিন্তু দুই গ্রামের মাঝে কিছুটা ফাঁকা জায়গা রয়েছে। সেখান থেকেই তাকে অপহরণ করে নদীর ধারে নিয়ে যাওয়া হয়েছিল বলে দাবি নির্যাতিতা কিশোরীর পরিবারের।