গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Kolkata এক সপ্তাহে ফিরবেন পূর্ণম, স্ত্রীকে ফোনে আশ্বাস মুখ্যমন্ত্রীর

    এক সপ্তাহে ফিরবেন পূর্ণম, স্ত্রীকে ফোনে আশ্বাস মুখ্যমন্ত্রীর

    0
    128
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    পাক রেঞ্জার্সদের হাতে বন্দি বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের স্ত্রীকে ফোন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খোঁজ নিয়েছেন অন্তঃসত্ত্বা রজনী সাউয়ের শরীরের। এক সপ্তাহের মধ্যেই বাড়ি ফিরবেন পূর্ণম কুমার সাউ।

    মুখ্যমন্ত্রী এমনটাই আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন পূর্ণম কুমারের স্ত্রী রজনী সাউ। তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রী তাঁকে ফোনে পরিবারের খোঁজ নেন। এরপর তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন। পূর্ণমের বাড়ি ফেরার ব্যাপারে আশ্বস্তও করেন। মুখ্যমন্ত্রীর ফোন পেয়ে অনেকটা নিশ্চিন্ত হয়েছেন বলে জানিয়েছেন পূর্ণম কুমার সাউয়ের স্ত্রী। টানা ২০ দিন পাক রেঞ্জাসদের হাতে বন্দি রয়েছেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। কদিন আগে এক পাক  রেঞ্জার্সকে আটক করার পর কিছুটা আশার আলো দেখেছিলেন।

    কিন্তু তারপর দুই দেশের মধ্যে পরিস্থিতি জটিল হওয়ায় কার্যত হাল ছেড়ে দিয়েছিলেন বলে জানিয়েছেন পূর্ণম কুমার সাউয়ের স্ত্রী। তবে এখন যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে। এরইমধ্যে মুখ্যমন্ত্রীর ফোন পেয়ে কিছুটা নিশ্চিন্ত বোধ করছেন বলে জানিয়েছেন।