পুরুলিয়া-আনন্দ বিহার ‘বন্দে ভারত’, অনুমোদন রেল-র 

0
113
ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
পুরুলিয়া থেকে দিল্লির আনন্দ বিহার পর্যন্ত নতুন একটি বন্দে ভারত ট্রেন চালুর অনুমোদন মিলেছে। সাপ্তাহিক ভিত্তিতে এই ট্রেন চলবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে রেলমন্ত্রীর স্বাক্ষর করা একটি চিঠি, যেখানে পুরুলিয়া–আনন্দ বিহার এক্সপ্রেস নতুন সাপ্তাহিক ট্রেন চালুর অনুমোদনের কথা উল্লেখ রয়েছে। চিঠিতে তিনি বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে জানান, জনসুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরে পুরুলিয়া ও আশপাশের এলাকার যাত্রীদের দিল্লিগামী সরাসরি ট্রেন পরিষেবার দাবি ছিল। নতুন এই বন্দে ভারত ট্রেন চালু হলে পর্যটন, ব্যবসা ও চিকিৎসার মতো বিভিন্ন প্রয়োজনে যাতায়াত আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।