গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Bankura সোনামুখীর তৃণমূল নেতা খুনে গ্রেফতার তৃণমূল নেতা

    সোনামুখীর তৃণমূল নেতা খুনে গ্রেফতার তৃণমূল নেতা

    0
    645
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বাঁকুড়ার তৃণমূল নেতা সেকেন্দার খানের খুনের ঘটনায় গ্রেফতার হয়েছেন আরেক তৃণমূল নেতা। সোমবার রাতে বাঁকুড়ার সোনামুখীর চকাই গ্রামে খুন হন সেকেন্দার।
    বাইকে করে বাড়ি ফেরার পথে গুলি করে খুন করা হয় তাঁকে। এই ঘটনার তদন্তে নেমে সহোদর, হাসিম শেখ এবং ইব্রাহিম শেখকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার গ্রেফতার করা হয় তাদের বাবা নাসিম শেখকে। পুরুলিয়ার মানবাজার থানার পাথরকাটা গ্রামে টাইগার নামে এক জনের বাড়ি থেকে গ্রেফতার করা হয় নাসিমকে। টাইগার তাঁর বন্ধু বলে জানা গিয়েছে। রাতভর জেরার পর গ্রেফতার করা হয় নাসিমকে। তবে ঘটনার ২ দিন পরেও এখনও পিস্তলটির খোঁজ পায়নি পুলিশ। তদন্তে পুলিশের অনুমান গোষ্ঠীদ্বন্দ্বের বলি হয়েছেন সেকেন্দার। জানা গিয়েছে মাস ছয়েক আগে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে গুলিতে আহত হন নাসিম শেখ। সেই ঘটনায় গ্রেফতার হয় সেকেন্দার। সম্প্রতি জেল থেকে ছাড়া পান সেকেন্দার।
    বদলা নিতেই অনুগামীদের নিয়ে সেকেন্দারকে খুনের পরিকল্পনা করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় আর কেউ যক্ত আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।