বাঁকুড়ায় হাতির হানায় মৃত ১ ব্যক্তি 

0
362
ছবি সৌজন্যে : নিজস্ব
বাঁকুড়ার বাঁকাদহের জঙ্গলে হাতির পায়ে পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তি-র। ঘটনাটি ঘটেছে বেলশুলিয়া অঞ্চলের কুড়চিডাঙ্গা আস্থাশোল জঙ্গলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে ওই ব্যক্তি হাতি দেখতে জঙ্গলে এসেছিলেন। ঠিক সেই সময় হঠাৎ করেই একটি দলহাতি দৌড়ে আসে। পালানোর সুযোগ না পেয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। শুক্রবার বিকাল থেকে জয়পুর-বিষ্ণুপুর-বাঁকাদহ হয়ে মোট ২৪টি হাতিকে মেদিনীপুরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল বন দফতরের উদ্যোগে।
তারপরই শনিবার গভীর রাতেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। হাতির চলাচলের খবরে এলাকায় হাজার হাজার মানুষের ভিড় জমে যায়, ফলে পরিস্থিতি সামাল দিতে হিমসিম খেতে হয় বন দফতরের কর্মীদের।