
বাংলাদেশি ও মায়ানমারি অনুপ্রবেশকারীদের ৩০ দিনের মধ্যে পুশ ব্যাক করতে হবে। সব রাজ্য ও কেন্দ্রশাসক অঞ্চলকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
পুশ ব্যাক অর্থাৎ জোর করে তাদের দেশে ফেরত পাঠাতে হবে। এজন্য সংশ্লিষ্ট আইনে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিশেষ ক্ষমতা দিয়েছে দিল্লি। একই ক্ষমতা দেওয়া হয়েছে বিএসএফ এবং অসম রাইফেলসকে। ওই দুই এজেন্সি বাংলাদেশ ও মায়ানমার সীমান্ত পাহারা দিয়ে থাকে।
আগেও এই ধরনের নির্দেশ দিয়েছিল কেন্দ্র। তবে এবারের মতো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। কয়েকদিন আগেই গুজরাট থেকে ৭৮ জন মৎস্যজীবীকে বাংলাদেশের সাতক্ষীরায় পাঠিয়ে দেয় ভারতের উপকূল রক্ষী বাহিনী। গুজরাট সরকার আরও ছয় হাজারের বেশি সন্দেহজনক বাংলাদেশিকে চিহ্নিত করা হয়েছে।









