
ভারত থেকে জোর করে বাংলাদেশে পুশ-ইন করা হচ্ছে, সশরীরে এটা ঠেকানো সম্ভব নয়,তাই বন্ধ করতে ভারত সরকারকে আরেকটি চিঠি দেবে বাংলাদেশ।
বাংলাদেশের রাজধানী ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, এর আগে চিঠিতে দিল্লিকে বলা হয়েছিল তারা যেন সঠিক পদ্ধতি অনুযায়ী পাঠায়। ভারত কিছু ক্ষেত্রে বলেছে, এ ক্ষেত্রে কিছু জট আছে, বাংলাদেশ সেগুলো ঠিকমতো করছে না ,ভারতে থাকা অবৈধ বাংলাদেশির ক্ষেত্রে। বাংলাদেশ চেক করে দেখেছে, ভারতে থাকা অবৈধ বাংলাদেশি খুব দীর্ঘদিনের তালিকার মধ্যে আছে, আসলে ভারতের তালিকা অনুযায়ী বাংলাদেশ চেকআপ করে অনেককে নিয়েছে।তিনি বলেছেন,এখন বাংলাদেশ চেষ্টা করছে কনস্যুলার ইস্যু নিয়ে একটা মেকানিজম আছে, সেটাকে ব্যবহার করে এ জিনিসটাকে একটা নিয়মের মধ্যে নিয়ে আসার। সীমান্ত হত্যা নিয়ে নমনীয়তার কোনো সুযোগ নেই জানিয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন,সীমান্ত হত্যার বিষয়ে বাংলাদেশ প্রতিবাদ করছে। বাংলাদেশের নমনীয়তার কোনো সুযোগ নেই।
এ সময় শেখ হাসিনাকে ফেরত আনার ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের কোনো জবাব পাওয়া যায়নি। কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত।







