গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International নিয়ম মেনে পুশ ব্যাক করা হচ্ছে, দাবি বিএসএফের ডিজির

    নিয়ম মেনে পুশ ব্যাক করা হচ্ছে, দাবি বিএসএফের ডিজির

    0
    77
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই অনুপ্রবেশকারীদের বাংলাদেশে পুশ ব্যাক করা হচ্ছে বলে দাবি করেছেন বিএসএফ-এর ডিজি দলজিৎ সিং চৌধুরী। তিনি বলেছেন, শুধু যারা অবৈধ অনুপ্রবেশকারী তাদেরই নিয়ম মেনে পুশ ব্যাক করা হচ্ছে। এখন পর্যন্ত ৫৫০ জনকে বিজিবির হাতে তুলে দেওয়া হয়েছে, এ সংক্রান্ত ২৪০০ কেস যাচাই প্রক্রিয়া চলছে, বাংলাদেশ হাইকমিশন সহযোগিতা করছে।
    বিএসএফ-বিজিবি মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলনের শেষ দিনে বৃহস্পতিবার পিলখানায় বিজিবি সদর দফতরে শহিদ ক্যাপ্টেন আশরাফ হলে আয়োজিত যৌথ সাংবাদিক সম্মেলনে একথা বলেছেন তিনি। এসময় উপস্থিত ছিলেন বিজিবি ডিজি মেজর জেনারেল মহম্মদ আসরাফুজ্জামান সিদ্দিকি সহ বিজিবির শীর্ষ কর্মকর্তারা।
    সীমান্তে হত্যা বন্ধের বিষয়ে বিজিবি ও বিএসএফ কি ধরনের সিদ্ধান্তে উপনীত হয়েছে? জানতে চাইলে বিজিবি ডিজি বলেছেন, এটা নিয়ে এবার সীমান্ত সম্মেলনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে। সীমান্তে মারণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধ, ঝুঁকিপূর্ণ এলাকায় রাতে টহল জোরদার করে সীমান্ত হত্যার পুনরাবৃত্তি যেন না ঘটে সে ব্যাপারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে। I