ওটিটিতেও রাজত্ব পুষ্পার

0
142
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

গত বছরের শেষের দিকে,৫ ডিসেম্বর মুক্তি পেয়েছিল অন্যতম প্রত্যাশিত চলচ্চিত্র পুষ্পা টু। মুক্তির পর ভারত ও বিশ্বজুড়ে বক্স অফিসে তাণ্ডব চালিয়েছে আল্লু অর্জুনের সিনেমাটি। গড়েছে একের পর এ রেকর্ড।

বিশ্বব্যাপী আয় করেছে ১৮৩০ কোটির বেশি। এর প্রায় দু’ মাস পর ওটিটিতে মুক্তি পেয়েছে সিনেমাটি।ওটিটির জায়ান্ট প্লাটফরমে মুক্তির পর থেকে সেখানেও পুষ্পার রাজত্ব।টানা দু’ সপ্তাহ ধরে আধিপত্য জারি রেখেছে সিনেমাটি।সম্প্রতি একটি পোস্টে নেটফ্লিক্স জানিয়েছে,পুষ্পা টু সিনেমাটি বিশ্বব্যাপী স্ট্রিমিং চার্টে আধিপত্য বিস্তার করেছে।শুধু তা-ই নয়,গ্লোবাল টপ ১০ সিনেমায়,নন-ইংরেজি তালিকায় টানা দ্বিতীয় সপ্তাহ জুড়ে সিনেমাটি রয়েছে।১৪টি দেশে এই সিনেমাটি চলছে এবং তিন নম্বর স্থানে রয়েছে সিনেমাটির নাম। শুধু তা-ই নয়, মাত্র দু’ সপ্তাহে ৯.৪ মিলিয়ন ভিউ পেয়েছে পুষ্পা টু। এদিকে,পুষ্পা টু এর অসামান্য সফলতার আনন্দ সকলের সঙ্গে শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আল্লু অর্জুন লিখেছেন,পুষ্পা টু যে ভালোবাসা পেয়েছে সারা বিশ্ব জুড়ে তা সত্যিই অপ্রতিরোধ্য। এই সিনেমাটি যে কত রক্ত এবং ঘাম ঝরিয়ে তৈরি করা হয়েছিল তা ভাষায় প্রকাশ করা যাবে না। হৃদয় দিয়ে তৈরি করা এই সিনেমাটি সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিয়ে সত্যিই ভীষণ খুশি।

অভিনেতা আল্লু অর্জুন আরও লিখেছেন, সিনেমাটি মুক্তি পাওয়ার পর যে সাফল্য পেয়েছে তা সত্যি অবিশ্বাস্য।এই প্লাটফর্মের মাধ্যমে তাঁদের গল্প কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে।ভাষা এবং সংস্কৃতির সমস্ত বাঁধা পেরিয়ে সিনেমাটি ভালোবাসা অর্জন করেছে সবার থেকে।