
বৃহস্পতিবার পুনর্নির্বাচনের আগে মঙ্গলবার প্রচার শেষের কয়েক ঘণ্টা আগে হঠাৎ করেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছেন তৃণমল প্রার্থী জাহাঙ্গির খান।
যিনি ২৯ তারিখ ভোটের আগেও নিজেকে পুষ্পা বলে দাবি করে হুঁশিয়ারি দিয়েছিলেন ঝুকেগা নেহি। কিন্তু পুনর্নির্বাচনের ২ দিন আগে হঠাৎ করেই পম্পার তর্জন-গর্জন উধাও। কার্যত ফলতার ভোটের ময়দান থেকেই পালালেন তিনি। সাংবাদিক বৈঠক করে জাহাঙ্গির খান জানিয়েছেন ফলতায় উন্নয়নের স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছেন। মুখ্যমন্ত্রী ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছেন। তাই ২১-র মে-র পুনর্নির্বাচনে আর তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না।
মনোনয়ন প্রত্যাহারের শেষদিন পেরিয়ে যাওয়ার পর ভোটে না লড়ার সিদ্ধান্ত নিলেও প্রাথী পদ প্রত্যাহার না করায় ইভিএম-এ নাম থাকবে জাহাঙ্গির খানের।




