‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রীও গ্রেফতার ফলতায়

0
114
ছবি সৌজন্যে : নিজস্ব
পুষ্পা জাহাঙ্গির খানের স্ত্রীকেও গ্রেফতার করেছে পুলিশ। গত কয়েক দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। অভিযোগ, স্বামীকে থানা থেকে ছাড়িয়ে আনার চক্রান্তের নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
তাঁর নেতৃত্বেই থানা ঘেরাও করা হয়েছিল। থানায় হামলার চেষ্টাও করা হয়েছিল। শনিবার সকালে ফলতা থানার পুলিশ জাহাঙ্গিরের স্ত্রী রেজিনা বিবি-কে গ্রেফতার করেছে। আইনের একাধিক ধারায় মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। জাহাঙ্গিরের স্ত্রীর বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক আইনের একাধিক ধারায় মামলা রুজু করেছিল পুলিশ। জাহাঙ্গির ছিলেন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ফলতা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। ভোটের আগে তিনি নিজেকে পুষ্পা বলে দাবি করেছিলেন। জানিয়েছিলেন, কোনও পরিস্থিতিতেই তিনি ঝুঁকবেন না। কিন্তু বিধানসভা ভোটে গোটা রাজ্যেই ভরাডুবি হয় তৃণমূলের। ফলতায় পুনর্নির্বাচনের কথা ঘোষণা করে কমিশন। তার পরেই সেখানে ভোটের লড়াই থেকে সরে গিয়েছিলেন জাহাঙ্গির। জানিয়ে দেন, তিনি লড়বেন না। ওই কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হন বিজেপি প্রার্থী।
জাহাঙ্গির শেষ করেন চতুর্থ স্থানে।একাধিক মামলায় জাহাঙ্গিরকে খুঁজছিল পুলিশ। অনেক তল্লাশির পর নেপাল সীমান্তের কাছ থেকে তাঁকে পাকড়াও করা হয়।