‘আমেরিকা ফার্স্ট’ নীতি ট্রাম্পের হুঁশিয়ারি

0
129
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির বড় প্রযুক্তি কোম্পানিগুলোকে সতর্ক করে বলেছেন,এখন থেকে আমেরিকা ফার্স্ট নীতি মেনে চলতে হবে। তিনি ভারতের নাগরিকদের নিয়োগ ও চীনে উৎপাদন কার্যক্রম পরিচালনার কঠোর সমালোচনা করেছেন।

ওয়াশিংটনে এক কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গুগল, মাইক্রোসফট ও অ্যাপলের মতো প্রতিষ্ঠানগুলো আমেরিকান স্বাধীনতার সুফল ভোগ করলেও তাদের কারখানা তৈরি করেছে চীনে এবং কর্মী নিয়োগ করছে ভারতে। এতে দেশের ভেতরের নাগরিকদের উপেক্ষা করা হয়েছে।তিনি বলেছেন, তাঁরা চান তাঁদের প্রযুক্তি কোম্পানিগুলো পুরোপুরি আমেরিকার পক্ষে কাজ করুক।

আমরা চাই তারা আমেরিকা ফার্স্ট নীতি অনুসরণ করুক।এই বক্তব্যের পেছনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তিনটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যার মাধ্যমে আমেরিকায় কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগ ও গবেষণাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।