ক্ষমা চাইলেন পুতিন

0
134
ছবি সৌজন্যে : এক্স

১৭ বছর আগে ঘটে যাওয়া এক ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কাজাখিস্তান সফরকালে তিনি প্রাক্তন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলকে উদ্দেশ্য করে বলেছেন, অ্যাঞ্জেলা, আমাকে ক্ষমা করুন।

উল্লেখ্য,২০০৭ সালে রাশিয়ার সোচিতে পুতিনের সঙ্গে বৈঠক করেন তৎকালীন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। বৈঠক চলাকালীন সময়ে সেখানে আসে পুতিনের পালিত কুকুর কোনি।কালো রংয়ের ল্যাব্রাডর প্রজাতির কুকুরটিকে দেখে অস্বস্তি বোধ করেছিলেন মার্কেল। ১৯৯৫ সালে একবার কুকুরের কামড় খাওয়ার পর থেকে কুকুরকে নাকি খুব ভয় পান মার্কেল। সম্প্রতি প্রকাশিত আত্মজীবনীতে সেই ঘটনা উল্লেখ করে অ্যাঞ্জেলা মার্কেল লিখেছেন, পুতিন যেকোনো উপায়ে একটা বার্তা দিতে চেয়েছিলেন, সেটা তার কুকুরকে কোনিকে ব্যবহার করে হলেও। ঘটনার স্মৃতিচারণ করে অ্যাঞ্জেলা মার্কেল লিখেছেন, মিটিংয়ের শুরুতে ছবি তোলার জন্য পুতিন এবং তিনি যখন পোজ দিচ্ছিলেন। চেষ্টা করছিলেন কুকুরটির দিকে মনোযোগ না দিতে, যদিও কুকুরটি কমবেশি তাঁর কাছেই নড়াচড়া করছিল। তিনি লিখেছেন, পুতিনের চেহারা দেখে মনে হচ্ছিল সে ঘটনাটা উপভোগ করছে।

 তাঁর প্রশ্ন,একজন দুর্দশাগ্রস্ত ব্যক্তি কেমন প্রতিক্রিয়া করে সে কি শুধু সেটাই দেখতে চেয়েছিল? এটা কি ক্ষমতার একটি ছোট প্রদর্শনী ছিল? প্রাক্তন জার্মান চ্যান্সেলর শুধু মনে মনে বলছিলেন, শান্ত থাকো, ফটোগ্রাফারের দিকে মনোযোগ দাও।