জেলেনস্কিকে ‘অহংকারী’ খোঁচা পুতিনের 

0
148
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাদানুবাদ এবং বৈঠক ভেস্তে যাওয়ার ঘটনার জন্য জেলেনস্কিকেই দুষেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের নেতৃত্বাধীন রুশ নিরাপত্তা পরিষদের উপপ্রধান তথা সে দেশের প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ জেলেনস্কিকে খোঁচা দিয়ে বলেছেন, অহংকারী ওভাল অফিসে সপাটে থাপ্পড় খেয়েছে।

রাশিয়ার প্রত্যক্ষ বিনিয়োগ তহবিলের প্রধান কিরিল দিমিত্রিয়েভ ট্রাম্প এবং জেলেনস্কির মধ্যে সংবাদমাধ্যমের সামনে বাদানুবাদকে ঐতিহাসিক বলে চিহ্নিত করেছেন। ট্রাম্পের সঙ্গে বাদানুবাদের পরে কার্যত বৈঠক ছেড়ে চলে গিয়েছিলেন জেলেনস্কি। তাঁদের যৌথ সাংবাদিক বৈঠকও বাতিল হয়ে যায়।

এর পরে ক্রুদ্ধ জেলেনস্কি হোয়াইট হাউস ছেড়ে বেরিয়ে যান। রুশ বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা জেলেনস্কিকে খোঁচা দিয়ে বলেছেন, জেলেনস্কির সবচেয়ে বড় মিথ্যাটি হল কিভ ২০২২ সালে হোয়াইট হাউসের সমর্থন ছাড়াই লড়েছিল।