সংঘাতের আবহে ভারতকে নিঃশর্ত সমর্থন আমেরিকা, রাশিয়ার

0
130
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

পাকিস্তানের উৎকণ্ঠা আরও বাড়িয়ে এবার ভারতকে নিঃশর্ত সমর্থনের ঘোষণা করেছে আমেরিকা।

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন এই সমর্থনের কথা জানিয়েছেন। নয়াদিল্লিকে অত্যন্ত গুরুত্বপর্ণ অংশীদার বলে দাবি করে মিত্র দেশের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন তিনি। মার্কিন কংগ্রেসে বক্তৃতা দেওয়ার সময় জোর দিয়ে তিনি বলেছেন, যে কোনও হুমকি মোকাবিলায় ভারতের জন্য আমেরিকা সময়, শক্তি এবং অত্যাবশকীয় সম্পদ দিতে প্রস্তুত। ভারত-মার্কিন অংশীদারিত্বের প্রশংসা করে সন্ত্রাসবাদ মোকাবিলাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু হিসাবে তুলে ধরেছেন তিনি।

উল্লেখ্য, সোমবার চিন এবং পাকিস্তানকে ধাক্কা দিয়ে রাশিয়াও জানিয়েছে সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের যে কোনও সিদ্ধান্তের পাশে থাকবে মস্কো।