গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International যুদ্ধ বন্ধ চান না পুতিন, নিন্দা জেলেনস্কির

    যুদ্ধ বন্ধ চান না পুতিন, নিন্দা জেলেনস্কির

    0
    98
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের পরেও ইউক্রেনের রাজধানী কিভ-সহ বিভিন্ন শহরে অব্যাহত রয়েছে রুশ হামলা। নিহত হচ্ছেন অনেকে।
    এমন দাবি তুলে আরও এক বার মস্কোর উপর নিষেধাজ্ঞা আরোপের অনুরোধ করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আমেরিকা এবং ইউরোপীয় বন্ধুদের নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনার জন্য বলেন তিনি।  তাঁর দাবি, কিভের দিকে ৫৪০টি ড্রোন হামলার চেষ্টা হয়েছে।
    শান্তি আলোচনা নিয়ে ট্রাম্প-সহ বিভিন্ন বিশ্বনেতার উদ্যোগের মধ্যে এই হামলার নিন্দা করেছেন জেলেনস্কি। জেলেনস্কির দাবি, অবিলম্বে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয় নিয়ে ভাবনাচিন্তা করা হোক। শুধু তা-ই নয়, রুশ সেনাবাহিনীতে অর্থায়নকারী সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান ইউক্রেন প্রেসিডেন্ট।